বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সাগরে ডুবলো বড় জাহাজে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৫১১ বার

পতেঙ্গা সৈকতের অদূরে উত্তাল সাগরে ডুবে গেছে বড় জাহাজে তেল সরবরাহকারী ‘এমটি সুফলা’ নামের একটি বাংকার বার্জ।

 

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে পতেঙ্গা লাইটহাউস থেকে ২ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে বার্জটি ডুবে যায়।

 

চট্টগ্রাম  বন্দর কর্তৃপক্ষের সচিব  মো.  ওমর  ফারুক বলেন ​এমটি সুফলা নামের একটি বাংকার বার্জ পতেঙ্গা সৈকতের অদূরে ডুবে গেছে। এর আগে নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটি নিরাপদ  স্থানে সরিয়ে নেওয়া  হচ্ছে। বন্দর  চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

 

আবহাওয়া অফিসের সতর্ক বার্তায় বলা হয়েছে- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর  এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com