শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

সাকিব আল হাসানকে ছুটি দেওয়া হয়েছে

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬৮ বার

আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে সাকিব আল হাসানকে ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার সংবাদ সম্মেলনে সাকিবের ছুটি মঞ্জুরের কথাটি নিশ্চিত করেছেন তিনি।

এর আগে, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য বিসিবির দল ঘোষণার এক ঘণ্টা পর চিঠি দিয়ে সাকিব নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চান।

আনুষ্ঠানিকভাবে ‘পারিবারিক কারণ’ দেখিয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে পাঠানো চিঠিতে সাকিব জানিয়েছেন, জরুরি পারিবারিক কারণে তিনি ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরে যেতে চান না। সাকিব তাই অনুরোধ করেছেন তাকে দলের বাইরে রাখতে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

৭ দিনের কোয়ারেন্টিনসহ মোট ৪০ দিনের সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দুটির প্রথমটি তারাঙ্গুণার বে ওভালে ১-৫ জানুয়ারি।

 

দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ৯-১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com