বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শের-ই-বাংলা মেডিকেলে একসাথে ৪ টি সন্তান জন্ম দিল ঝালকাঠির পুতুল

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বার

একসাথে চার সন্তানের জন্ম দিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের গৃহবধু মুক্তা আক্তার পুতুল।

শুক্রবার দুপুর ২ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের অস্ত্রপচারের মাধ্যমে তিন ছেলে ও এক কন্যা সন্তান প্রসব মুক্তা আক্তার পুতুল।

পুতুল ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা ও বাহারাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।

এদিকে সন্তানদের মা বর্তমানে সুস্থ থাকলেও শিশুদের শিশুদের শারিরীক অবস্খা পর্যবেক্ষনের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের অধ্যাপক ডাক্তার উত্তম কুমার সাহা বলেন, চারটি শিশুর মধ্যে তিনটি শিশু কিছুটা ভালো রয়েছে। একটি শিশু ওজন কম বিধায় তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে তাই চারটি শিশুকেই হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে। এখনও কোন শিশু শঙ্কামুক্ত বলা যাবে।

এদিকে ঘর আলো করে চার সন্তান জন্ম নেওয়ায় তাঁদের স্বজনেরা সবাই খুশি। সন্তানদের নানী মায়া বেগম জানান, ১০ বছর আগে তার মেয়ে মুক্তার বিয়ে হয়েছে। গেলো রমজানে দেশে থাকলেও বর্তমানে মুক্তার স্বামী সিদ্দিকুর রহমান বাহারাইন আছেন। তাদের সংসারে ৬-৭ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। বর্তমানে যে চারটি সন্তানের জন্ম হয়েছে তাদের নাম যথাক্রমে সায়েম, সালিম, আলিম ও আয়শা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com