বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা দেবে হাবিপ্রবি

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৭৪ বার
ফাইল ফটো

চলমান করোনা মহামারিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের মাধ্যমে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক সেমিনার অথবা একক কাউন্সিলের মাধ্যমে সেবা দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের ৫ ডিসেম্বরের মধ্যে গুগল ফর্মে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

 

এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরাম পারভেজ বলেন, এটি শিক্ষার্থীদের জন্য প্রয়োজন। যেসব শিক্ষার্থী মানসিকভাবে ভালো অবস্থানে নেই তারা যেনো চিকিৎসা ও পরামর্শ পেয়ে এই অবস্থা কাটিয়ে উঠতে পারে সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com