শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

শিক্ষককে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৮৩ বার

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সিকদারবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল আলমকে দমমিনার পিআইও রবিউল ইসলাম কর্তৃক হেনস্তার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন মঙ্গলবার বেতাগী ইউিনিয়নের সাধারন জনগন উক্ত মানববন্ধন করেছেন।

মানবন্ধনে বক্তারা বলেন বেতাগী শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় হইতে অসিম মেম্বার বাড়ি পর্যন্ত রাস্তার কাজের গুনগত মান খারাপ হওয়ায় তার প্রতিবাদ করেন শিক্ষক জহিরুল ইসলাম।

এ সময় দশমিনার পিআইও রবিউল ইসলাম ঐ শিক্ষককে মারধর করেন এবং গালিগালাজ করেন। বর্তমানে তিনি পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছেন।

এ ব্যাপারে দশমিনা বেতাগী সানকিপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি শাহ আলম বলেন, রাস্তা নির্মানের কাজে শিক্ষক জহিরুল আলম ত্রুটি খুঁজে পেয়েছেন।

সেই ব্যাপারে তিনি প্রতিবাদ করলে দশমিনার পিআইও তাকে মারধর করেছেন। সানকিপুরের ইউপি সদস্য ফরিদ উদ্দিন ওয়াসিম মেলকার উক্ত ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন এবং সুস্থ তদন্তের মাধ্যমে উক্ত পিআইও’র বিচার দাবি করেছেন।

এছাড়াও দশমিনা মিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেছেন অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে কথা বলায় শিক্ষককে মারধর করেছে উক্ত পিআইও।

আমরা এর বিচার দাবি করছি। তবে অভিযুক্ত পিআইও রবিউল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com