শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকারি নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা

মো. ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার

ভোলার লালমোহন উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সরকারি নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

লালমোহন উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা‘র সভাপতিত্বে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম।

 

মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল শিক্ষা অধিদপ্তরের প্রদত্ত নির্দেশনা মেনে স্কুল, কলেজ, মাদরাসা খোলার ব্যাপারে সরকারি নির্দেশনা বিষয়ে আলোচনা করেন।

 

মতবিনিময় সভায় আলোচনায় বক্তরা বলেন, যেহেতু দীর্ঘ প্রায় ১৭ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে তাই সকলকে সরকারি নির্দেশনা অবশ্যই মেনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। নির্দেশনা অনুযায়ী রুটিন তৈরি করে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে পাঠদান নিশ্চিত করতে হবে।

 

রুটিন অনুযায়ী শ্রেণিকক্ষ পরিচালনা করতে হবে। মনিটরিং টিম, তাপমাত্রা মাপার যন্ত্র, আইসুলেশন বেড, প্রাথমিক চিকিৎসার উপকরণসহ শিক্ষক শিক্ষার্থী সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। সকল শিক্ষক ও শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করতে হবে। এ সময় লালমোহন উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com