বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর ভস্মীভূত, আহত-২

মোঃ ফরিদ উদ্দিন, ভোলা
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬৬৫ বার

জেলার লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১টি বসতঘর।

 

মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে পৌর ৪নং ওয়ার্ড নয়ানীগ্রাম এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, ওই এলাকার মৃত আঃ রশিদ হাওলাদারের ছেলে কিরণ ও কিরণের স্ত্রী রোজিনা বেগম।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

লালমোহন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান হাওলাদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় রাত ৪টা ২৫ মিনিটে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং রাত ৫টা ৩৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা করে স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৮/৯ লক্ষ টাকার ক্ষতি হতে পারে।

 

 

ঘর মালিক রবিন জানান, ওই বাড়িতে তার বড় ভাই রোকন, কিরণ ও রবিনের তিনটি ঘর পাশাপাশি ছিল। ওইদিন রাতে পরিবারের সকল সদস্যগন ঘুমে ছিলেন। হঠাৎই ঘুম ভেঙে গেলে ঘরের চারদিকে আগুন জ্বলতে দেখে তারাহুরো করে দুটি সন্তানকে কোলে নিয়ে বের হন তিনি।

 

অগ্নিকাণ্ডে রবিন ও কিরণের দুটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। আর আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয় রোকনের ঘরটিও। এদিকে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ভূক্তভোগী রবিন ও কিরণ।

 

 

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমোহন থানা অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com