রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহনে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে প্রধানমন্ত্রীর ছবিসহ আ’লীগ অফিস ভাংচুর ॥ আহত-১০

মো. ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৬৯৭ বার

ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামীলীগের দলীয় অফিসে হামলা ও প্রধানমন্ত্রীর ছবিসহ ৪ টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার (৩১ জুলাই) রাত ৯ টায় লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাদ্রাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ জোবায়ের, মোঃ ভুট্টু, রাকিব, তানজিল, মোঃ হোসেনসহ অন্তত ১০ জন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯ টার দিকে মাদ্রাসা বাজারে ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শামিম এর সাথে একই এলাকার আঃ রহিম মেম্বারের ছেলে ছাত্রলীগ নেতা জোবায়েরের কথার কাটাকাটি হয়। এর জের ধরে ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি শামিম ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আরিফ এর নেতৃত্বে, শামিম সর্দার, শরিফ, শওকাত, মাকসুদসহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্র ও লাঠি নিয়ে মাদ্রাসা বাজার আওয়ামী লীগের অফিসে এসে জোবায়েরকে গালমন্দ করে এলোপাতাড়ি ভাবে হামলা করেন এবং ভাংচুর চালায়।

 

এসময় আওয়ামীলীগের দলীয় অফিসে থাকা মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, সজিব উয়াজেদ জয় এর ছবিসহ সহ অফিসের সামনে থাকা ৪ টি মোটর সাইকেল ভাঙচুর করে চলে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

লর্ডহাডিঞ্জ ৬ নং ওয়ার্ডের আঃ রহিম মেম্বার হামলা ও ভাংচুরের বিষয়টি নিশ্চিত করে হামলাকারীদের বিচার দাবি করেন। এ ব্যাপারে অভিযুক্ত লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ অরিফের ব্যবহীত মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com