মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন হাবিপ্রবির অধ্যাপক আব্দুল গফফার মিয়া

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৮০ বার
রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুল গফফার মিয়া। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জেনেটিক্স এন্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। গত ২৫ আগস্ট শামিমা বেগম ( উপ-সচিব ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ” মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী প্রফেসর ডঃ আব্দুল গফফার মিয়া, চেয়ারম্যান জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-কে রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, নাটোর-এর উপাচার্য পদে যোগদানের তারিখ হতে ০৪( চার) বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

অধ্যাপক ড. আব্দুল গফফার মিয়া হাবিপ্রবিতে মিনি-চিড়িয়াখানা বানিয়ে ইতিমধ্যে হাবিপ্রবির শিক্ষার্থী সহ বহিরাগত দর্শনার্থীদের মাঝে সাড়া ফেলেছেন। উক্ত চিড়িয়াখানায় উটপাখি সহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। মূলত গবেষণার কাজেই উক্ত চিড়িয়াখানাটি প্রাণীদের ব্যবহার করা হয়।

রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পাওয়ার পর মুঠোফেনে অধ্যাপক ড. আব্দুর গফফার মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com