শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

রাজশাহীতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড; দিনে ২৫ জন মৃত্যু

রাজশাহী প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৬৬৬ বার
রাজশাহী

করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে দেশের সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত এই হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সোমবার (২৮ জুন) সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত এসব ব্যক্তিদের মৃত্যু হয়।

 

তদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোরের ৫ জন নওগাঁর ২ জন ও চুয়াডাঙ্গার ১জন রয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালের দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৯জনের করোনা পজেটিভ ছিল। বাকি ১৬ জন মারা গেছে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে।

 

গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে এই হাসপাতালে নতুন ৭০জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ফিরেছেন ৫০ জন আর হাসপাতালে করোনার রোগীর জন্য নির্ধারিত ৪০৯টি শয্যার মধ্যে ৪৫৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় তাদের দুটি পিসিআর ল্যাবে ৪৫৫ জনের নমুনার মধ্যে ১৬৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। যা শনাক্তের বিবেচনায় ৩৬ দশমিক ৯২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com