মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে- গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৭৬৯ বার
গাজীপুরে আনসার ভিডিপি একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রিসোর্ট হোক আর বার হোক যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নিবে। এছাড়া র্ধমীয় বক্তা আবু ত্ব-হা আদনানের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ক্লু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১ তম ব্যাচ ( পুরুষ ) নবীন ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন। এসময় তিনি আরও বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মােক্তফা কামাল উদ্দীন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম । এছাড়া বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক , কমান্ড্যান্ট , উপ – মহাপরিচালক (প্রশাসন ) , উপ – মহাপরিচালক (অপারেশনস) -সহ সদর দপ্তর ও একাডেমির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৯৭৯ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ৬ (ছয়) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করে । কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খােলা জীপে প্যারেড পরিদর্শন করেন । এ সময় বাহিনীর মহাপরিচালক ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন ।
পরে প্রশিক্ষণার্থীগণ ৬ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানান । এরপর প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন । মৌলিক প্রশিক্ষণে- সজীব মন্ডল শ্রেষ্ঠ ড্রিল, মাে. মহিউদ্দিন ফাহিম শ্রেষ্ঠ ফায়ারার এবং রাকিব আকন্দ চৌকস প্রশিক্ষণার্থী ব্যাটালিয়ন আনসার হিসেবে প্রথম স্থান অধিকার করেন । পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থী নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক – নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । পরে সংঘবদ্ধ মার্চ পাস্টের মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘটে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com