মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ যুবক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৫৯ বার
ফাইল ফটো

যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বেনেয়ালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

নিহত তিনজন হলেন: যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জীবন হোসেন (১৯), মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২০) এবং একই গ্রামের হাসানুজ্জামান হাসানের ছেলে তৌহিদুল ইসলাম (১৪)।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ আগস্ট) নিহত জীবন হোসেনের বোনের বিয়ে। সেই উপলক্ষে তারা তিনজন যশোর থেকে মোটরসাইকেল যোগে ঝিকরগাছার গদখালীতে ফুল কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছালে বেনাপোল থেকে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন হোসেন মারা যান। আর যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল ও নয়ন হোসেনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com