বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

যশোরে চাল বাজারে চালের বাড়তি খাজনা প্রত্যাহার দাবি

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭০২ বার
যশোর

যশোরে চাল বাজাওে অতিরিক্ত খাজনা নিচ্ছে পৌরসভা। এই বাড়তি খাজনা ও টোল প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার যশোর চাল ব্যবসায়ী সমিতি চাল চান্নির মধ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বাড়তি খাজনা ও টোল প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে আজ বুধবার ব্যবসায়ীরা চাল বিক্রয় বন্ধ রাখবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ সংবাদ সম্মেলনে বলেন, বিগত দুই মাস আগে বড় বাজারের ইজারাদার প্রদীপ কুমার নাথ বাবলু, চালের খাজনাসহ টোল বৃদ্ধির পায়তারা শুরু করেন। বিষয়টি পৌর মেয়র হায়দার গণি খান পলাশকে অবহিত করলে তিনি খাজনা ও টোল বৃদ্ধি করা হবে না বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু গতকাল হঠাৎ করে ইজাদার ও পৌর কাউন্সিলর খাজনা ও টোল বৃদ্ধির তালিকা নিয়ে হাজির হন। যেখানে বস্তা প্রতি চাল আমদানি ও রপ্তানির খাজনা ৬ টাকার পরিবর্তে ১৫ টাকা করা হয়েছে।

 

আবার চাল চান্নির মধ্যে দিন প্রতি ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা টোল বাড়ানো হয়েছে। পৌর মেয়র হায়দার গণি খান পলাশ স্বাক্ষরিত এই রেট নিয়ে টোল আদায় করতে আসেন ইজারাদার প্রদীপ কুমার নাথ বাবলু।

 

রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ আরও বলেন, পৌরসভার এই অনৈতিক ও নিয়ম বহির্ভূত খাজনা ও টোল বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে ব্যাপক প্রভাব পড়বে। এতে বাজারে প্রতি কেজি চালের মূল্য বৃদ্ধি পাবে এবং বাড়তি অর্থ গুণতে হবে ভোক্তাদের। করোনার এই বিপদকালীন সময়ে চাল ব্যবসায়ীরা মানবিক দিক বিবেচনা করে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

কিন্তু পৌর মেয়রের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্যে মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়াবে। পৌরসভার টোল বৃদ্ধির কোন এখতিয়ার নেই স্থানীয় সরকার মন্ত্রণালয় ছাড়া। প্রতি বৈশাখের প্রথমে ইজারা ও টোল ধার্য হয়। সেখানে হঠাৎ করেই দুই মাস অতিবাহিত হওয়ার পর এমন সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনী।

 

 

বুধবার এর প্রতিবাদে বড় বজারের চাল ব্যবসায়ীরা প্রতীকী ধর্মঘটের অংশ হিসেবে চাল বিক্রি করবেন না। পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি উচ্চরণ করেন চাল ব্যবসায়ীরা। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে তারা জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সুশীল বিশ্বাস, সহসভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক বদরুল আলম, সদস্য বিষ্ণুপদ সাহা, শহিদুল বিশ্বাস, গোপাল চন্দ্র ঘোষ, ইসহক সরকার প্রমুখ। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com