বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

যশোরে করোনা শনাক্ত ১০৯, মৃত্যু ৮

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৮৯৬ বার
ফাইল ছবি

যশোরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। কঠোর অবস্থানে প্রশাসন। বুধবার (২৩জুন) সর্বশেষ ফলাফলে জেলায় আরো ১০৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনার পরীক্ষার তুলনায় শনাক্ত ২৫ শতাংশ। এনিয়ে জেলায় মোট শনাক্ত সংখ্যা দশ হাজার ২২৭ জন। এদিনে জেলায় করোনা আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে।

 

হাসপাতালের তথ্য অনুযায়ী, রেড জোনে অবস্থান করছেন ৮৮ জন করোনা রোগী। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২২ জন। এছাড়া বিদায় নিয়েছেন ২৩ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় তিজনের মৃত্যু হয়েছে। ইয়োলো জোনে অবস্থান করছেন ৫৩ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৩ জন। এছাড়া বিদায় নিয়েছেন ৬৫ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

 

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, বুধবার আমাদের কাছে আসা ফলাফল অনুযায়ী একদিনে ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে পিসিআর ল্যাব থেকে দেওয়া ফলাফলে ২৪৯ জনের নমুনায় ৩৮ টি পজিটিভ। এর মধ্যে যবিপ্রবি ল্যাবে ১২৩ নমুনায় ২০ জন , সাতক্ষিরা ল্যাবে ১০৮ নমুনায় ১৭ জন ও খুলনা ল্যাবে ১৮ নমুনায় একটি নমুনা পজিটিভ। এছাড়া যশোর জেনারেল হাসপাতালের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৮৫ নমুনায় ৭১ জনের নমুনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৮৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮৮ জন। এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১১৪ জন।

 

সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, যশোরে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। এই ভয়াবহতা থেকে বাঁচতে আমারা প্রতিনিয়তই মানুষকে সচেতন করার চেষ্টা করে চলেছি। অনেকে মানছে, আবার অনেকে এড়িয়ে চলছে। বর্তমান অবস্থা বিবেচনা করলে দেখা যায় সচেতনতা ছাড়া বাচার কোনো উপায় নেই। তাই সকলকে স্ব স্ব স্থান থেকে সচেতন হতে হবে। নিজে বাচার জন্য নিজেকেই সচেতন হতে হবে।

 

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, ১২ জুন শনিবার ২০৬ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৬১ জন। যার শতকরা শনাক্ত ৩০ জন। ১৩ জুন রোববার ৪০৩ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৫০ জন। যার শতকরা শনাক্ত ৩৭ দশমিক তিন জন। ১৪ জুন সোমবার ২৫২ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৯২ জন।

 

যার শতকরা শনাক্ত ৩৬ দশমিক পাঁচ জন। ১৫ জুন মঙ্গলবার ৫১১ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৩৫ জন। যার শতকরা শনাক্ত ৪৬ জন। ১৬ জুন বুধবার ৪০৯ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২০৬ জন। যার শতকরা শনাক্ত ৫০ দশমিক চার জন। ১৭ জুন বৃহস্পতিবার ৪৬৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৯৪ জন।

 

যার শতকরা শনাক্ত ৪২ জন। ১৮ জুন শুক্রবার ৫৫৮ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৪৭ জন। যার শতকরা শনাক্ত ৪৪ দশমিক তিন জন। ১৯ জুন শনিবার ৫৫৯ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২২৩ জন। যার শতকরা শনাক্ত ৩৯ দশমিক দুই জন। ২০ জুন রোববার ৩১৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৯১ জন। যার শতকরা শনাক্ত ২৯ জন। ২১ জুন সোমবার ৭০৭ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৭৭ জন। যার শতকরা শনাক্ত ৩৯ দশমিক দুই জন।

 

২২ জুন মঙ্গলবার ৬৯২ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৭২ জন। যার শতকরা শনাক্ত ৩৯ দশমিক তিন জন। ২৩ জুন বুধবার ৪৩৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১০৯ জন। যার শতকরা শনাক্ত ২৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com