বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

যশোরে করোনা শনাক্ত ছাড়িয়েছে ১৬ হাজার

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬৭৭ বার

যশোরে করোনা শনাক্ত ১৬ হাজার ছাড়িয়েছে। এদিনে জেলায় ৮০৯ জনের নমুনায় ২৭৭ জন করোনা শনাক্ত। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ২৮ শতাংশ। জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৬ হাজার ২০৩ জন। একই দিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন দশজন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু ২৪৫ জন।

 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন জানান, বুধবার রেড জোনে অবস্থান করছেন ১৬০ জন করোনা রোগী। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। বিদায় নিয়েছেন ২৬ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, যশোরের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার নূর আলী মোল্লার ছেলে আনিসুর রহমান (৪৫), শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের আইয়ুব আলীর স্ত্রী ফুলজান (৬৫), মনিরামপুর উপজেলার তামলা গ্রামের আনোয়ারের স্ত্রী হালিমা (৬০) ও বাঘারপাড়া উপজেলার দূর্গাপুর গ্রামের মোমিন মোল্লার ছেলে রেজাউল (৫৬)।

 

 

ইয়োলো জোনে অবস্থান করছেন ৫৩ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন। বিদায় নিয়েছেন ৪২ জন। এর মধ্যে ওয়ার্ডে ২৪ ঘন্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, যশোরের সদর উপজেলার ধোপাদিয়া এলাকার নুর ইসলামের স্ত্রী সুখজান (৫০), উপশহর এফ ব্লক এলাকার মৃত বদও উদ্দিনের স্ত্রী আছিয়া (৮০), ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল কাদেরের স্ত্রী শাহিদা (৬৫), নারানপুর গ্রামের আমিন বক্সের ছেলে হায়দার আলী (৪৭) ও চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের আবিদ হোসেনের স্ত্রী রহিমা (৪৫)।

 

এছাড়া বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিসের মেডিকেল আফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, বুধবার আমাদের কাছে আসা ফলাফলে গত ২৪ ঘন্টায় জেলায় ৮০৯ জনের নমুনা পরীক্ষা করে ২৭৭ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে ৪৫১ নমুনায় ১৩৩ জন, খুলনা মেডিকেল কলেজ ল্যাবে সাতজনের নমুনায় দুইজন, জিনি এক্সপার্ট পরীক্ষায় ১১ জনের নমুনায় সাতজন ও যশোর সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩৪০ নমুনায় ৮৫ জন শনাক্ত হয়েছে।

 

জেলায় এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৬ হাজার ২০৩ জন। মোট মৃত্যু সংখ্যা ২৪৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন নয় হাজার ৫০০ জন। আজ হাসপাতালে চিকিৎসাধিন আছে ১৬০ জন। ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১১৩ জন, কেশবপুরে নয়জন, ঝিকরগাছায় ২২ জন, অভয়নগরে ৩৯ জন, মনিরামপুর ১৪ জন, বাঘারপাড়ায় সাতজন, শার্শায় পাঁচজন, চৌগাছায় ১৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com