সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

যশোরে কঠোর বিধিনিষেধের মধ্যেও ১৫ মৃত্যু

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৭১০ বার

যশোরে করোনা সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় চলছে কঠোর বিধিনিষেধ। প্রশাসনের যৌথ বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। এর মধ্যেও প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনা শনাক্ত সংখ্যা ও মৃত্যু। শনিবার সর্বশেষ ফলাফলে জেলায় আরো ২৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা শনাক্ত সঙখ্যা দাড়ালো ১৩ হাজার ৩৭ জন। এদিনে যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। জেলা করোনা আক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা ১৬২ জন।

 

সিভিল সার্জন অফিসের মেডিকেল আফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, শনিবার আমাদের কাছে আসা ফলাফলে এদিনে জেলায় ২৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৭১৬ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ ল্যাবে চারজনের নমুনা পরীক্ষা করে সবগুলো নমুনা নেগেটিভ এসেছে। জেলা এখন পর্যন্ত শনাক্ত সংংখ্যা ১৩ হাজার ৩৭ জন। মোট মৃত্যু সংখ্যা ১৬২ জন।

 

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৯ জন। আজ হাসপাতালে চিকিৎসাধিন আছে ১৩০ জন। ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১৬৩ জন, কেশবপুরে ছয়জন, ঝিকরগাছায় ১১ জন, অভয়নগরে ২২ জন, মনিরামপুর ১২ জন, বাঘারপাড়ায় দুইজন, শার্শায় ১৮ জন, চৌগাছায় ১৬ জন।

 

সিভিল সার্জন শেখে আবু শাহীন বলেন, যশোরে করোনা সংক্রমন বেড়ে চলেছে। সংক্রমন রোধে আমরা প্রশাসনের সহায়তায় প্রতিনিয়ত কাজ করে চলেছি। তবে গ্রাম পর্যায়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রনে আনতে একটু সমস্যা হচ্ছে। খুব দ্রæত সময়ের মধ্যে করোনা থেকে মুক্ত হতে পারবো আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com