শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

যমুনা সারকারখানা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  সকালে যমুনা সার কারখানা শ্রমিকদল আঞ্চলিক শাখা ও থানা শ্রমিকদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা তারাকান্দি এলাকায় সরিষাবাড়ি-ভুয়াপুর প্রধান সড়কে  ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।

এতে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চান মিয়া চানু,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, কৃষকদলের আহবায়ক আব্দুল মজিদ,  সহ অনেকে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে কারখানা ধ্বংস করে দিয়েছে। এখন যমুনা সার কারখানাকে বাঁচাতে গ্যাস সরবরাহ জরুরি হয়ে পড়েছে। চলতি বছরের গত ১৫ জানুয়ারি সংকটের অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় আট মাস কারকানায় উৎপাদন বন্ধ থাকায় যমুনার বিভিন্ন মুল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। অনতিবিলম্বে যমুনায় গ্যাস সংযোগ প্রদান না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com