বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ময়মনসিংহে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার কোভিড-১৯ ওয়ার্ড চালু

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৭১২ বার

ময়মনসিংহের নান্দাইলে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। পাঁচ লাখ জনসংখ্যার এই উপজেলাটিতে একমাত্র চিকিৎসা সেবার জন্য ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। আর তাই করোনা রোগীদের ২০ শয্যার কোভিড-১৯ ওয়ার্ড চালু করা হয়েছে। সেই সঙ্গে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারসহ ১০ টি বেডের ব্যবস্থা রয়েছে।

 

জানা যায়, স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের দিক নির্দেশনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোভিড- ১৯ ওয়ার্ড চালু করেন। সেইসঙ্গে বহির্বিভাগে রোগীদের বসার জন্য ১০০ টি চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল এবং নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর করোনা ওয়ার্ড পরিদর্শন করেছেন।

 

নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ বলেন, মৃদু ও মাঝারি করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু আছে। আক্রান্তদের মধ্যে যে কেউ এখানে থেকে সেবা নিতে পারবেন। পাশাপাশি সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধপত্র সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে।

 

হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলায় বুধবার(১৪ জুলাই) পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৬০ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সুস্থ হয়েছেন ১২৩ জন। হোম আইসোলেশনে আছেন ১৩৩ জন। হাসপাতালে আছেন ২ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com