মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ময়মনসিংহে ১৫ কোটি টাকা ব্যায়ে ৪ টি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

মোহাম্মাদ সাইফল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৭২ বার

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মো. ইকরামুল হক টিটু সম্প্রসারিত এলাকা ৩১ নং ওয়ার্ডে শনিবার (২২ জানুয়ারি) ১৫ কোটি টাকা ব্যায়ে ৪ টি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন।

উদ্বোধনকৃত সড়কসমূহ হল শম্ভুগঞ্জ ব্রিজ সড়ক ও জনপদের রাস্তা থেকে পাওয়ার হাউজ হয়ে জয়বাংলা বাজার পর্যন্ত বিসি রোড, চর ঈশ্বরদিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে জোড়াপুল সাহেব খালি পর্যন্ত বিসি রোড, চর ঈশ্বরদিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে সুলতানের মোড় পর্যন্ত বিসি রোড এবং চর ঈশ্বরদিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে বকুল মেম্বারের বাড়ি পর্যন্ত বিসি রোড।

এসব সড়কসমূহের মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৭ কিলোমিটার।

এ সময় ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান, ৩১, ৩২, ৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আজাহারুল হক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সম্প্রসারিত ওয়ার্ডসমূহের উন্নয়নে দ্রুত এগিয়ে চলেছে সড়ক, ড্রেন ও অবকাঠামো নির্মাণ কাজ। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত ২২ থেকে ৩৩ নং ওয়ার্ডের এসব এলাকায় ইতোমধ্যে প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান আছে।

এ বিষয়ে মেয়র বলেন, করোনার কারনে সারা বিশ্বের মত আমাদের উন্নয়ন কার্যক্রমও কিছুটা ব্যাহত হয়েছে। আমরা করোনার ক্ষতিকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com