শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৫১২ বার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টিকুরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জসিম উদ্দিন আহমেদ (৭২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন । তিনি বৃহস্পতিবার (৫ আগস্ট)দুপুর দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

 

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল।

 

এর আগে বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com