মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ময়মনসিংহের ফুলবাড়িয়ার সাবেক এমপি এবং ওসিসহ ১৮৫ জনের নামে মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার

ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক ওসি রাশেদুজ্জামানসহ ১৮৫ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ফুলবাড়িয়া উপজেলার কুশমাইলের আশরাফুল ইসলাম বাদী হয়ে ময়মনসিংহের বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে মামলা দায়ের করেছেন।

মামলায় ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য, আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক সরকার, ফুলবাড়িয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান, ফুলবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র গোলাম কিবরিয়া এবং ৬ জন পুলিশ কর্মকর্তাসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, গত ৪ আগষ্ট শান্তিপূর্ণভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক এমপি আব্দুল মালেক সরকার তার লোকজন নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণ করে। এ সময় গুলিতে বেশ কয়েকজন আহত হয়।

বাদীর আইনজীবী এডভোকেট রেজাউল করিম চৌধুরী জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ফুলবাড়িয়া থানার ওসিকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com