শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

রওশন এরশাদের পৈত্রিক বাড়ী ‘সুন্দর মহলে’ ভাংচুর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১০ বার

ময়মনসিংহ নগরীর কালি শংকর রোডে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের পৈত্রিক বাড়ি ‘সুন্দর মহল’র নির্মিনাধীন বাণিজ্যিক স্থাপনায় ভাংচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র ও সচেতন নাগরিক সমাজের একটি দল।

বৃহস্পতিবার দুপুরে সেখানে হামলা চালিয়ে রেষ্টুরেন্টের জন্য ভাড়া নেওয়া নির্মিনাধীন স্থাপনায় ভাংচুর ও পুরোনো বাড়িটির ভেতরের আসবাবপত্র ভাংচুর করা হয়। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে তাদের ফিরিয়ে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে রওশন এরশাদের পৈত্রিক বাড়ি ‘সুন্দর মহল’ কে ‘দলাল মহল’ হিসেবে চিহ্নিত করে একটি সাইনবোর্ড টানানো হয়েছিল।

সম্প্রতি এ বাড়িতে ‘কুটুম বাড়ি’ নামে একটি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমান ১২ বছরের জন্য ভাড়া নিয়েছেন রওশন এরশাদের পরিবারের সদস্যদের কাছ থেকে। সেখানে স্থাপনা নির্মাণের কাজও শুরু হয়।

এ নিয়ে ২৩ এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে বাণিজ্যিক ভবন না করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

এ অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ২ টার দিকে সেখানে হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে স্থাপনা ভাংচুর ও পুরোনো ভবনের বিভিন্ন কক্ষে ভাংচুর করে আসাবপত্র ভাংচুর করা হয়।

কুটুম বাড়ি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমাননের শ্যালক আহসানুল করীম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা হামলা চালিয়ে এ ভাংচুর করেছে। ‘দালাল মহল’ আখ্যা দিয়ে রওশন এরশাদের পৈত্রিক বাড়ি হওয়ার কারণে এখানে ভাংচুর করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ বলেন, ‘দালাল মহল’ কে বাণিজ্যিক ভবন বানানোর পায়ঁতারা হওয়ায় সেটি বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হলেও কাজ বন্ধ হয়নি। ওই অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে নির্মিত স্থাপনা ভেঙে দিয়েছে।

মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল সেলিম জানান, সুন্দর মহলের সীমানা প্রাচীরের ভেতরে রওশন এরশাদের মায়ের স্মৃতিবিজড়িত কবর রয়েছে। অনেকে এখন কারণে-অকারণে বাড়িটি ক্ষতিগ্রস্ত করতে চায়। দলের অবস্থা এখন ভালো না।

রওশন এরশাদের নির্দেশে বাড়িটিতে অবস্থিত দলীয় কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, পরিবারের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য একটি রেস্টুরেন্টের কাছে মাসিক চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, ১২ বছরের জন্য তারা এখানে থাকতে পারবেন। শুনেছি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে নির্মানাধীন স্থাপনা ভেঙে দিয়েছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রওশন এরশাদের বাড়িতে রেস্টুরেন্ট নির্মাণ কাজে বৈষম্যবিরোধী ছাত্ররা ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ফিরিয়ে দেয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, বাড়িকে ঘিরে ছাত্র-জনতার ক্ষোভ থাকায় সেখানে কোনো বাণিজ্যিক স্থাপনা না করাই উচিত। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com