মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মোহাম্মদ সাইফুল আলম ,ময়মনসিংহ
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৬৯৬ বার
ময়মনসিংহ জেলা-যুগান্তর

ময়মনসিংহের গৌরীপুরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা (সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য) মফিজ উদ্দিন (৮২) বার্ধক্য জনিত কারনে শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বীর আহাম্মদপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

রবিবার সকাল সাড়ে ১০ টায় নিজ গ্রামে জানাযার নামাজ শেষে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

 

এর আগে মরহুম বীর মুক্তিযোদ্ধা কফিনে শ্রদ্ধা জানান, স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর থানার এস আই মাইনুল রেজা।

 

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল। বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ  অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com