রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

ময়মনসিংহের গৌরীপুরে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৯২৯ বার

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর বড়ইতলা এলাকায় সোমবার (১৪ জুন) সন্ধ্যা ৬ টার দিকে যাত্রীবাহী বাস, মাহিন্দ্র ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আরও ৬/৭ জন আহত হয়েছেন। বেপরোয়া বাসটি দুইটি গাড়িকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে উঠে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে কিশোরগঞ্জগামী (ঢাকা মেট্রো-ব-১১-৪৪৫২) অনন্যা পরিবহনের একটি যাত্রী বাস বড়ইতলা নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রকে চাপা দেয়। এসময় অটোরিকশার চালক বড়ইতলা গ্রামের মোঃ সুরুজ মিয়া(৫০) ও মাহেন্দ্রর যাত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিলক্ষীয়া গ্রামের আব্দুর রশিদ(৫৫) ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। যানবাহন চলাচল স্বাভাবিক করেছে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com