বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মির্জাগঞ্জ কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৯৩ বার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ বাবুল হোসেন কর্তৃক গোপনে ম্যানেজিং কমিটি গঠন করার প্রতিবাদে এলাকাবাসী ও ছাত্র অভিভাবকরা মানববন্ধন করেছেন।

শনিবার (১৪ মে) দুপুর ১২টা থেকে বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র অভিভাবক ও এলাকাবাসীরা বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেছেন।

জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবুল হোসেন ভারমুক্ত হতে  এডহক কমিটির সভাপতি মনিরুল ইসলাম তালুকদারের যোগসাজশে অত্যন্ত গোপনে নিয়মনীতি উপেক্ষা করে গত ৮ মার্চ  গোপনে ম্যানেজিং কমিটি গঠন করেছেন।

যাতে রয়েছে কমিটির সভাপতি মনিরুল ইসলাম তালুকদারের নিজ শ^শুর, স্ত্রীর বড় বোন, চাচাতো ভাই এবং বাকি সদস্যরাও নিকট আত্মীয়।

মানববন্ধনে অভিভাবকরা অভিযোগ করে বলেন, করোনাকালীন সময় যখন বিদ্যালয় শিক্ষার্থী উপস্থিতি কম ছিল তখন সম্পুর্ন পরিকল্পিতভাবে মনগড়া ভোটার তালিকা তৈরি করে শ্রেণিকক্ষে কমিটি গঠনের কোন প্রকার নোটিশ না দিয়ে এমনকি বিদ্যালয়ের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি না সাঁটিয়ে অত্যন্ত চতুরতার সাথে ভারমুক্ত হতে কমিটির সভাপতি মনিরুল ইসলাম তালুকদারের নিজ আত্মীয়-স্বজন দিয়ে কমিটি গঠন করেছেন।

ঘটনা জানা জানি হলে ছাত্র অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা প্রধান শিক্ষক বাবুল হোসেনের এই অনৈতিক কর্মকা-ের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেন।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবুল হোসেন বলেন, কমিটি অনুমোদন ছাড়া কিভাবে প্রকাশ করতে পারি। যারা মানববন্ধন করেছেন তারা বহিরাগত কেউ অভিভাবক নয়।

তবে নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের সাথে সংশ্লিষ্ট উপজেলা একাডেমিক সুপারভাইজার ও কমিটি গঠনের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন সমস্যার কারণে গোপনে কমিটি গঠন করা হয়েছে। এটা আমার ব্যর্থতা।

তবে প্রধান শিক্ষকের দায়িত্ব ছিল কমিটি গঠনের বিষয়ে প্রতিটি ক্লাসের নোটিশ প্রদান করা ও স্কুলের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি  সাঁটিয়ে দেওয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com