শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

মির্জাগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ বার

মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও ৬৫ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়েছে।

মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বুধবার(৫ এপ্রিল) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক।

সহকারি উপজেলা শিক্ষা অফিসার জিনাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ আবু জাফর, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও মধ্যে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন।

এছাড়াও উপজেলার মধ্য দক্ষিণ কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি বিশ্বাস করি প্রত্যেক মা এক সুরভিত ফুল আর প্রতিটি ঘর একেকটি স্কুল। আমার একমাত্র চাওয়া আপনাদের সন্তানকে ঘিরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com