মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযান; ৯ জেলে আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার

মা ইলিশ রক্ষার্থে চাঁদপুর জেলা টাস্কফোর্স পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে।

এ সময় ৯ জন জেলেকে আটকসহ ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শনিবার দুপুর ২ টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত প্রথমে অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। রাতে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ২১ বীর অধিনায়ক
লে. কর্ণেল মো: মোয়াজ্জেম হোসেন পিএসসি, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান, কোস্টগার্ড কমান্ডার সাব লেফট্যানেন্ট মো: ফজলুল হকসহ সংশ্লিষ্ট অংশীজন।

সাগর থেকে নদীর মিঠা পানিতে আসা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন অভয়াশ্রম এলাকায় সকল ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড এবং উভয় দন্ডের বিধান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com