বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জে ৭ ডাকাত গ্রেপ্তার

কাউছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২২৪ বার

মানিকগঞ্জের দৌলতপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার চক মিরপুর এলাকার মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার দৌলতপুর উপজেলার মীরহাটাইল এলাকার মৃত কুদ্দুসের ছেলে রুস্তম (৫০), ওয়াইল এলাকার মৃত আমজাদের ছেলে ইমন (৪০), চরকাটারী এলাকার নুরু শেখের ছেলে মো. আরিফ শেখ (২৬) ও একই এলাকার মোহাম্মদ আব্দুল শেখের ছেলে মোঃ রুবেল (২৬), জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার ইউসুফ আলী শেখের ছেলে সানোয়ার হোসেন ছানু (২৬), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনদিয়া এলাকার বহুত আলী বেপারীর ছেলে মোঃ বাবুল হোসেন (৩৬) ও একই জেলার চৌহালী থানার চর পাচুরিয়া এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৩৭)।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৮ ই জানুয়ারি জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের বাসায় ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরের বারান্দার গ্রিল কেটে বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনার দৌলতপুর থানায় মামলা হলে পুলিশের একটি বিশেষ টিম প্রযুক্তি ব্যবহার করে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে ওই ডাকাতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরে তাদের দেয়া তথ্যানুসারে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেট কার, লুন্ঠিত টাকার মধ্যে হইতে নগদ ২১ হাজার টাকা, দুইটি স্বর্নের চেইন, একজোড়া কানের দুল এবং বিভিন্ন কোম্পানীর ০৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,গ্রেপ্তারের পর ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে।

এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com