শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ইউপি নির্বাচন উপলক্ষে পুলিশ সুপারের ব্রিফিং

কাউছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৩৯ বার

মানিকগঞ্জে সদর উপজেলার ১০ ইউনিয়নে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন আগামীকাল রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

 

নির্বাচন সুষ্ঠুভাবে সু-সম্পন্ন করার লক্ষে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার আইন-শৃঙ্খলা রক্ষার্থে অফিসার, ফোর্স ও আনসারদের মাঝে নির্বাচন সংক্রান্ত বিষয়ে ব্রিফিং প্রদান করেছেন।

 

শনিবার (২৭ নভেম্বর) সকালে মানিকগঞ্জ থানা পুলিশের আয়োজনে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

এ সময় সভায় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাসহ জেলা আনসার কমান্ডেন্ট ও জেলা নির্বাচন অফিসার উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০২১ উপলক্ষে আজ রোববার (২৭ নভেম্বর) মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে আইন-শৃঙ্খলা রক্ষার্থে অফিসার, ফোর্স ও আনসারদের মাঝে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার, মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার।

 

এ সময় সেখানে জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাসহ জেলা আনসার কমান্ডেন্ট ও জেলা নির্বাচন অফিসার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com