রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

বিশ্ব মৃওিকা দিবস উপলক্ষে আলোচনা সভা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৪৮ বার

পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মৃওিকা দিবস-২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৫ ডিসেম্বর সকাল ৯ টায় সার্কিট হাউজ এর সামনে থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বৈজ্ঞানিক কর্মকর্তা এ এফ এম মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ আবদুল্লাহ সাদীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এর প্রতিনিধি (পুলিশ পরিদর্শক) দেওয়ান জগলুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর জেলা প্রশিক্ষণ কমিটির মোঃ খায়রুল ইসলাম মল্লিক, সহকারী অধ্যাপক মৃওিকা বিভাগ পটুয়াখালী সরকারি কলেজ এর রুমা বেগম, পটুয়াখালী কৃষি গবেষণা ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম খান।

আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী মৎস্য বীজ উৎপাদন খামার এর ব্যবস্থাপক শাহনাজ পারভীন সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com