বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিতর্ক একজন মানুষকে পরিপূর্ণভাবে বিকশিত করেঃ হাবিপ্রবি উপাচার্য 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেছেন,”বিতর্ক একজন মানুষকে পরিপূর্ণভাবে বিকশিত করে, এটি এমন একটি বিষয় যার ট্রেনিং আজীবন তোমাদের কাজে আসবে।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তোমরা যখন চাকুরীক্ষেত্রে যাবে, সেই সময়ও এটা তোমাদের কাজে আসবে। পাশাপাশি বিতর্ক একজন মানুষকে বলিষ্ঠভাবে যুক্তি উপস্থাপন করতে শেখায়”।
হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে প্রথমবারের মতো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ—২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম—১ এ উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সকল শহীদগণের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, ইন্টার ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ—২০২৫ এ দেশের সরকারি বেসরকারি ৩২ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com