মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বাঙালীর অটুট বন্ধনের সেতু দূর্গোৎসব : ভারতীয় সহকারী হাইকমিশনার

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩০৫ বার

রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশন অফিসের সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেছেন, বাঙালীর অটুট বন্ধনের সেতু দূর্গোৎসব। এই উৎসবে নতুন বস্ত্র পরিধান করে মন্দিরে মায়ের চরণে অঞ্জলী প্রদান করা একটি ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ।

 

শুক্রবার বিকেলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পাবনা শহরের শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে রোটারী ক্লাব অব পাবনা আয়োজিত প্রীতি উপহার স্বরূপ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।

 

তিনি বলেন, রাজশাহীতে যোগদানের পরে সবচেয়ে বেশী তিনি পাবনাতে এসেছেন। ফলে পাবনার প্রতি একটা গভীর টান রয়েছে তার। মন্দিরের সকল দায়িত্ব নিজেদের পালন করা এবং পূজারীদের পূজার সময়ে সকলকেই মন্দিরে থাকার আহবান জানান তিনি।

 

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব পাবনার সভাপতি রোটারিয়ান শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চন্দুন কুমার চক্রবর্ত্তী, রোটারিয়ান এএইচএম রেজাউন জুয়েল ও রোটারিয়ান বিনয় জ্যোতি কুন্ডু।

 

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, রোটারিয়ান ডা: তন্ময় কুমার বিশ্বাস, প্রবীর কুমার সাহা, রোটারিয়ান প্রভাস চন্দ্র ভদ্র, রোটারিয়ান আসাদুজ্জামান খোকন, রোটারিয়ান মিজানুর রহমান ও রোটারিয়ান আব্দুল মান্নান।

 

আসন্ন দূর্গোৎসব ঘিরে পাবনা শহরের গরীব ও দুস্থদের মাঝে দুইশত ত্রিশটি লুঙ্গি এবং শাড়ী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com