বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বাউফলে বিদ্যালয় ভবন নিলাম স্থগিত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার

পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগ ও যুুবলীগ নেতাকর্মীদের কারনে একটি বিদ্যালয় ভবন নিলাম স্থগিত হয়ে গেছে।

নিলাম প্রক্রিয়া চলাকালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ইউএনও মো. আল আমিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ৬টি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও তেতুঁলিয়া নদীর ভাঙণের মুখে থাকা উপজেলার ধুলিয়া ইউনিয়নের বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উম্মুক্ত নিলামে তোলার সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন।

ফায়েল খায়ের প্রকল্পের মাধ্যমে সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে ২০১৮ সালে বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। অত্যাধুনিক এই ভবনটি এখন তেতুঁলিয়া নদীতে বিলীন হওয়ার পথে। সম্প্রতি ওই ভবনটি মাত্র ৭ লাখ টাকা প্রাক্কলন দেখিয়ে নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়। ৬টি পরিত্যক্ত ভবনের সঙ্গে বাসুদেবপাশা বিদ্যালয় ভবনটিও নিলামের জন্য নোটিশ জারি করা হয়।

বুধবার (৩১ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উম্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

প্রথমে পরিত্যক্ত ৬টি ভবন নিলামে তোলার পর বিপত্তি দেখা দেয় বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে।

ভবনটির দাম হাঁকার সময় সরকারদলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা ছাত্রলীগ একাংশ সভাপতি হাসান মৃধা ১৩ লাখ ৪৫ হাজার টাকা দাম ডাকে। এসময় পৌর যুবলীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের পিএস অরবিন্দু দাস ১৩লাখ ৫০ হাজার টাকা দাম ডাকলে শুরু হয় হট্টগোল।

একপর্যায় মারধর করা হয় অরবিন্দ দাসকে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে উত্তপ্ত বাক্য ব্যবহার করেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। পরে বাধ্য হয়ে ইউএনও আল আমিন ভবনটির নিলাম স্থগিত ঘোষনা করেন। এরপর সেখানে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, নামমাত্র মূল্যে ভবনটি ক্রয়ের জন্য মেয়র সমর্থিত ছাত্রলীগ ও যুবলীগ অপতৎপরতা শুরু করে। দাম হাঁকার সময় প্রকৃত ক্রেতাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন প্রতিনিধিকে বলেন, নিলাম নিয়ে দুপক্ষের মধ্যে গন্ডগোল হওয়ায় স্থাগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com