বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কাহারোল শাখার সাধারণ সম্পাদক হাবিপ্রবি শিক্ষার্থী বাঁধন

মো: মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৩৪ বার

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন ‘বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ’ দিনাজপুরের কাহারোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাঁধন কুমার শীল।

শুক্রবার(৭ জুলাই) দিনাজপুর জেলা শাখার সভাপতি অমৃত রায় ও সাধারণ সম্পাদক তীর্থ ঘোষ সানি কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নয়ন দেব। এদিন বিকেল ৪ টায় ত্রিবার্ষিক সম্মেলন করে কাহারোল উপজেলা শাখা।
পিতা রনজিৎ কুমার শীল ও মাতা বীণা রানী শীলের প্রথম সন্তান বাঁধন কুমার শীল। পরিবারে তার ছোট বোন রয়েছে।  বর্তমানে তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
বাঁধন কুমার শীল সাধারণ সম্পাদক হওয়ায় খুশি তার বন্ধু মহল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছেন তারা।
বাঁধন বলেন, সম অধিকার, সম মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে “সার্বজনীন শিক্ষা চাই, ধর্মীয় বৈষম্যের অবসান চাই ” স্লোগানকে বাস্তবায়নে আন্দোলনকে আরও গতিশীল এবং আগামী কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে আমাদের প্রাণের সংগঠন ‘ বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ‘এ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো।
ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানবতাবাদী ও শুদ্ধবুদ্ধিসম্পন্ন সকলে সহযাত্রী হবেন এমনটাই প্রত্যাশা করছেন বাঁধন কুমার শীল। একই সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com