বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বঙ্গবন্ধুর ভাগ্নে খোকন সেরনিয়াবাদ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২১৯ বার

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর ভাগ্নে ও বরিশালের আব্দুর রব স্যার নিয়ে বাতের ছোট ছেলে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

আজ গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বরিশালে সিটি নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইতিমধ্যেই প্রায় হাফ ডজন নেতাকর্মীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

আজ সিদ্ধান্তের দিন ধার্য থাকায় সকালেই স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের নিয়ে গণভবনে বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় এমন সিদ্ধান্ত জানানো হয়েছে। উল্লেখ্য চলতি মেয়াদে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব রয়েছেন বঙ্গবন্ধুর বড় ভাগ্নে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ।

খোকন সেরনিয়াবাদ কে মনোনয়ন দেয়ায় ইতোমধ্যেই বরিশালের আওয়ামী লীগের একটি অংশ আনন্দ করছে তবে বৃহৎ পরিসরে দীর্ঘদিন যারা সাদিক আব্দুল্লাহর রাজনীতির সাথে যুক্ত ছিলেন তারা বলছেন দল মত নির্বিশেষে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে নৌকার পক্ষেই তারা কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com