মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরিশাল-ঝালকাঠি নবগ্রাম রোডে তাল ও খেজুরের চারা রোপন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার

প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে বাঁচতে এবং গ্রামের ঐতিহ্য ফিরিয়ে আনতে রাস্তার দুই পাশে জঙ্গল পরিষ্কার করে প্রায় বিলুপ্ত হওয়া তাল ও খেজুর গাছের বীজ-চারা রোপন করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বরিশাল-ঝালকাঠি নবগ্রাম রোড কড়াপুর স্টিল ব্রিজ কল্যাণকাঠি গ্রামের প্রায় ১ কিলোমিটার রাস্তার দু’পাশে বিলুপ্ত দু’প্রজাতির গাছের বীজ-চারা রোপন করা হয়।

ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও বিনয়কাঠি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ এনামুল হক এলিন সরদার এর নেতৃত্বে এ উদ্যাগ নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা কৃষক দলের সভাপতি তকদির হোসেন, সদর উপজেলা যুব দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক তাওহিদ হোসেন সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।

শত শত স্থানীয় বাসিন্দা গ্রামের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে এ কার্যক্রমে অংশগ্রহণ করে। তারা মনে আনন্দ নিয়ে বিএনপি নেতা কর্মীদের সাথে রাস্তার দুই পাশে থাকা জঙ্গল পরিস্কার করে।

সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামের স্বার্থে পরিশ্রম করেন। কয়েক বাসিন্দা বলেন, তাল ও খেজুর গাছ বিলুপ্ত হওয়ায় অনেকেই খেজুরের রস ও তালের পিঠা খেতে বঞ্চিত ছিল। সেই অভাব আর এ গ্রামে থাকবে না।

ভবিষ্যতে এই কল্যাণকাঠি গ্রামে রোপনকৃত তাল ও খেজুর গাছ থেকেই বিনয়কাঠি ইউনিয়নবাসি খেজুরের রস ও তালের পিঠার তৃপ্তি পূরণ করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com