বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

বরিশালে হঠাৎ করে আড়ৎগুলো থেকে আলু উধাও

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরীর আলুর আড়তগুলোতে গিয়ে কোনো আলু পাওয়া যায়নি।

পাইকারী ব্যাপারীরা আলু আমদানি না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যার ফলে মুদি দোকানিরা আলু কিনতে না পারায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

মুদি দোকানিরা জানান, শুক্রবার সকালে বরিশাল নগরের পোর্টরোড ও হাটখোলা এলাকার পাইকারি আড়তগুলোতে গিয়ে কোনো আলু দেখতে পাওয়া যায়নি। ফলে তারা আলু কিনতে না পেরে বিভিন্ন জায়গায় ঘুরছেন।

এদিকে খুচরো বাজারে আলুর চাহিদা রয়েছে জানিয়ে নগরের বাংলাবাজার এলাকার এক মুদি দোকানি বলেন, পাইকার থেকে দুদিন আগেও যে টাকায় আলু কিনতে হয়েছে তাতে খুচরো বাজারে ৪০-৪৫ টাকার নিচে বিক্রি করা কঠিন। আর এ দামে বিক্রি করে জরিমানা গুনতে হতে পারে এমন ভয়ে পাইকারী বাজারে দাম না কমা পর্যন্ত খুচরো বাজারে আলু বিক্রি করে শান্তি পাওয়া যাবে না।

এদিকে বড় বাজারের ব্যবাসায়ীদের দাবি, সিন্ডিকেটের দখলে আলুর বাজার।  তা না হলে একদিনে গোটা পাইকারী বাজার আলু শূন্য হয়ে যায় কিভাবে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।

নাম প্রকাশ না করার শর্তে আড়তদাররা জানান, আলুর কোনো সংকট নেই। তবে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে তার থেকে বেশি দামে আলু বিক্রি করতে চাচ্ছেন না কোনো পাইকার আড়তদার।  তাই বেপারী এখানে আলু পাঠাচ্ছে না।

পাইকারী বাজারের এক আড়তদার জানান, সরকার আলুর একটি মূল্য নির্ধারণ করে দিয়েছে। সেটি হলো ৩৫ টাকা। কিন্তু বেপারীরা আমাদের ৩৮-৩৯ টাকায় আলু বিক্রি করতে বলেন। কিন্তু সরকার আর বেপারীদের মাঝে যে ৩-৪ টাকার ব্যবধান তার কোনো সমাধান নেই। ব্যাপারীদের কথা মতো আলু বিক্রি করতে গেলে ভোক্তা অধিকারের অভিযানে আমাদের জরিমানা গুনতে হবে। কিন্তু আমরা এখানে ব্যবসা করে কমিশন ছাড়া আর কিছুই পাচ্ছি না, তাহলে জরিমানার টাকা কোথা থেকে দেবো।

এদিকে আড়তদারদের সূত্রে জানা গেছে, বরিশালের পাইকারী বাজারের বেশিরভাগ ব্যাপারী মুন্সিগঞ্জের। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রিতে স্থানীয় আড়তদাররা অপারগতা প্রকাশ করলে তারা (বেপারীরা) এখান থেকে চলে যায়। এ অবস্থায় হিমাগারে দাম নির্ধারণের দাবি পাইকারদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com