বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ বার

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩০৭ জনের।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার উজ্জলা বেগম (৭৫), বরগুনা সদর উপজেলার এমদাদুল হক (৬২), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আলো বেগম (৩৫), ভোলা জেলার দৌলতখান উপজেলার কুলসুম (৬০) ও পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার লাবনী আক্তার (২৮)।

এর মধ্যে তিন জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুর সদর হাসপাতালে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ৯৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৮৬১ জন। বিভাগে এখন পর্যন্ত ১২৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৯ জন, ভোলা সদর হাসপাতালে নয় জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচ জন, পিরোজপুর সদর হাসপাতালে বারো জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে সাত জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১০৩, পটুয়াখালীতে ৫৯ জন, পিরোজপুরে ৬৪ জন, ভোলায় ১৮ জন, বরগুনায় ৫৩ জন ও ঝালকাঠিতে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৯১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com