বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বরিশালে এইচপিভি টিকাদান কার্যক্রম উদ্বোধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার

সারা দেশের মতো বরিশালেও জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের বিনামূল্যে এইচপিডি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এর সহযোগিতায় বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর সদর গার্লস স্কুলে ওই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত আলী।

বরিশাল বিভাগীয় কার্যলয়ের স্বাস্থ্য পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, বিশেষজ্ঞ সংস্থার মনির, ইউনিসেফের প্রতিনিধিসহ শিক্ষক শিক্ষার্থীরা।

নগর ভবনের স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বরিশাল সিটি কর্পোরেশনে ৩০টি ওয়ার্ডে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য ৩২০টি স্কুল, মাদরাসা ও ১০৩টি কমিনিটি কেন্দ্রের মাধ্যমে ১৮ দিনে এইচপিভি টিকাদান কর্মসূচি চলবে।

আর বরিশাল সিটি করপোরেশনের আওতায় ২১ হাজার ৭০৩ জন কিশোরীদের এ টিকা দেওয়া হবে।

তিনি আরো বলেন, ১৮ দিনের ক্যাম্পেইনের মধ্যে প্রথম পর্যায়ে ১০ দিন ৩২০টি স্কুল ও মাদরাসার ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের এবং বাকি ৮ দিন ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের ১০৩টি কমিনিটি কেন্দ্রের মাধ্যমে জরায়ু ক্যান্সার টিকা (এইচপিভি)টিকা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com