মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশালের বড় জয়ের কারিগর তামিম

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার

চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল । আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের ভালো খেলাটা স্বভাবসুলভ। চলতি বিপিএল চট্টগ্রামে গড়াতেই সুযোগ কাজে লাগাল এই বাঁহাতি ব্যাটার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। করেছেন ৪৮ বলে ৬১ রান। দলও পেয়েছে চমৎকার জয়।

আগের ম্যাচেই রানের ধারা বইয়ে দেওয়া ঢাকা ক্যাপিটালস আজ বৃহস্পতিবার গুটিয়ে গেছে মাত্র ১৩৯ রানে। ১৪০ রানের এই ছোট লক্ষ্য তামিমের ফরচুন বরিশাল টপকে গেছে ২৪ বল আর ৮ উইকেট হাতে রেখেই।

বরিশালের নাজমুল হোসেন শান্ত আজও ব্যর্থ। আউট হয়েছেন ৩ বলে ২ রান করে।

দ্বিতীয় উইকেটে আজই বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নামা ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে নিয়ে ৮০ বলে ১১৭ রানের জুটি করেন তামিম। এই জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় বরিশাল।

৬ চার এক ছক্কায় ৬১ রান করে আউট হন তামিম। থিসারা পেরেরার বলে বোল্ড হন বরিশাল অধিনায়ক।

তৃতীয় উইকেটে জাহানদাদ খানকে নিয়ে ৬ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে বরিশালের জয় নিশ্চিত করেন মালান। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ইংলিশ ব্যাটার। ৪ বলে ১৩ রানে উইকেটে ছিলেন জাহানদাদ।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে আজও তানজিদ তামিম আর লিটন দাস মিলে ভালো শুরু করেছিলেন। তবে লিটন ছিলেন নিষ্প্রভ। তানজিদ তামিমের ব্যাট সচল থাকলেও লিটন ১৭ বল খেলে ১৩ রান করে আউট হন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ঢাকা ক্যাপিটালসের। মুনিম শাহরিয়ার আউট হন শূন্য রানে। ৮ রান করে বিদায় নেন জিন পিয়েরে কোৎজে। সাব্বির রহমান আউট হন ১০ বলে ১০ রান করে। অধিনায়ক থিসারা পেরেরা তো রানের খাতাই খুলতে পারেননি। মোসাদ্দেক হোসেন সৈকত করেন মাত্র ১১ রান। ২২ রান করে আউট হন ফারনুল্লাহ।

সবার চেয়ে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান তামিম। একাই লড়াই করেন তিনি। ৪৪ বলে খেলেন ৬২ রানের ইনিংস। দুটি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। ১৯.৩ ওভারে মাত্র ১৩৯ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।

ফরচুন বরিশালের হয়ে সফল বোলার ছিলেন স্পিনার তানভির ইসলাম। ৩৯ রান দিলেও তিনি নেন ৩ উইকেট। ফাহিম আশরাফ নেন ২ উইকেট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com