রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

বঙ্গোপসাগরে ৫ ট্রলার ডুবি, ১৯১ জেলে নিখোঁজ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৮০ বার

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ৭২ জেলেসহ ৫ টি মাছধরা ট্রলার ডুবে গেছে। এর মধ্যে ১৬ জেলে নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত সাগরের বিভিন্ন পয়েন্টে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলারগুলো হচ্ছে এমবি মা’মনি (৩), এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম ও এফবি রফিক মিঝি।

এর মধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি ৪ ট্রলারের জেলেদের বাড়ি মহিপুরে।

এ ছাড়া কলাপাড়ার আলীপুর-মহীপুরের আরও ১১টি ট্রলার ১৯১ জেলেসহ নিখোঁজ রয়েছে। নিখোঁজ ট্রলারগুলো হচ্ছে, এফবি জাবেদ, এফবি আব্দুল্লাহ নামের দুৃইটি, এফবি মা’মনি (২), এফবি মায়ের দোয়া নামের দুইটি, এফবি ইয়াসমিন, এফবি রাকিবুল, এফবি ওবায়দুল, এফবি জলিল, এফবি আলী হোসেন। ট্রলার ডুবি ও নিখোঁজের খবর নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।

তিনি ভারতের কাকদ্বীপের মৎস্য ব্যবসায়ী রবীন দাসের বরাত দিয়ে জানান, কাকদ্বীপে ৩৩ এবং ভারতীয় জলসীমায় আরও ১১ জন জেলে উদ্ধার হয়েছে। তবে তাঁদের নাম ঠিকানা জানাতে পারেননি।

ধারনা করা হচ্ছে এসব ট্রলার শুক্রবার সন্ধ্যায় আকস্মিক ঝড়োহাওয়ায় ভারতীয় সীমানায় ভেসে গেছে। শনিবার দুপুরে আনছার মোল্লা এসব তথ্যের পাশাপাশি আলীপুরের নিখোঁজ থাকা জেলেদের স্বজনরা বিভিন্ন আড়তে গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান।

এদিকে সুন্দরবন এলাকায় শনিবার উদ্ধার হয়েছে রফিক মিঝি।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের ভয়াল ঢেউ এবং ঝড়ের কবলে পরে তাদের ট্রলারগুলো ডুবে গেছে। সাগরে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৫৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে ১৬ জেলে।

নিখোঁজ ১৬ জেলের মধ্যে ১৪ জন এফবি কুলসুম ট্রলারের জেলে। এছাড়া এফবি রফিক মিঝি ট্রলার ডুবে ওই ট্রলারের মাঝি রফিক মিঝি (৬০) নিখোঁজ রয়েছেন।

এদিকে প্রচন্ড ঢেউয়ের তোড়ে এফবি মরিয়ম নামের একটি ট্রলার থেকে সাগরে পরে নিখোঁজ রয়েছে মাঝি ইসাহাক (৪৫)। উদ্ধারকৃত জেলেরা কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাপাতাল ও মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল জানান, সাগরে ট্রলার ডুবির খবর পেয়েছেন। তাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com