শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

ফরিদপুরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৬ বার
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ফরিদপুর জেলা পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান শনিবার (৪ ই সেপ্টেম্বর)  বেলা ১১ টার দিকে পোপালপুর ইউনিয়নের বাজড়া চর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত ক্ষতিগ্রস্থদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন।
এসময় পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, নদী ভাঙ্গনে শিকার নিঃস্ব পরিবারগুলোর ক্ষতি পুষিয়ে ওঠা সময়সাপেক্ষ এবং কষ্টকর।
বিষয়টি বিবেচনা করে ফরিদপুরের পুলিশ বিভাগ তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নদী পথ ফিরিয়ে আনার জন্য সরকারের বিভিন্ন বিভাগকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। আশা করা যায় নদী ভাঙ্গন সম্পূর্ণরুপে রোধ করা সম্ভব হবে।
পুলিশ সুপার আলিমুজ্জামান সরেজমিনে ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং পাউবোর অস্থায়ী ভিত্তিতে ভাঙ্গনরোধে গৃহিত কাজের মান তদারকি করেন।
এসময় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, গোপালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরী বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, সাধারণ সম্পাদক মো. ফরিদউদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেমায়েত হোসেন তালুকদার সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পাউবো ফরিদপুরের নির্বাহী প্রকোশলী পার্থ প্রতিম সাহা জানান, চলতি বর্ষা মৌসুমে গত এক মাস আগে থেকে মধুমতি নদীতে ভাঙ্গন শুরু হয়। পনের দিন আগে থেকে বালিভর্তি জিওব্যাগ ফেলে ভাঙ্গনরোধে অস্থায়ী ভিত্তিতে কাজ চলছে। গত পাঁচ বছর যাবত এই ভাঙ্গন চলছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী জানান, স্থায়ীবাঁধ নির্মাণ করে ভাঙ্গনরোধের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com