বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফরিদপুরে নতুন নিয়মে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্তে মতবিনিময় অনুষ্ঠিত

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৫০ বার
ফরিদপুরে নতুন নিয়মে সাতটি ধাপ অতিক্রম করে ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সংক্রন্তে সালথায় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান বিপিএম এর নির্দেশে বুধবার সকাল ১১ টায় সালথা উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন থানা পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা সালথা পুলিশের সার্কেল মোঃ সুমিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান মিয়া। এসময় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান জানান, কোন দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকুরী প্রার্থীদের নিকট হতে প্রতারণা করে চাকুরী পাইয়ে দেয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে সেজন্য ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জোমানের নেতৃত্বে জেলা পুলিশ কঠোর মনিটরিং করবে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময় সভায় ১৩ মিনিটের একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নিয়োগ পরীক্ষার সাতটি ধাপ দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com