শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ফরিদপুরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২১১ বার
সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের আওতায় করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের আয়োজনে উপজেলার দাদপুর ইউনিয়ন বোর্ড অফিসে জুম মিটিংয়ের মাধ্যমে বুধবার (১ সেপ্টেম্বর) এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সারা দেশে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই জুম মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুনীত মুখার্জি।
কর্মসূচি উপলক্ষে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বোর্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানে বুধবার সকাল সাড়ে ১০টায় সশরীরে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আসলাম মোল্যা, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, ইউএনডিপির ফরিদপুর প্রতিনিধি মো. মনির হোসেন প্রমুখ।
এর আগে ফরিদপুর জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার দাদপুর ইউনিয়ন বোর্ড অফিসে স্থাপিত বঙ্গবন্ধু পাঠাগারের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com