বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ফরিদপুরের সালথায় ভ্যান চালকের লাশ উদ্ধার

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৭৮৮ বার
ফরিদপুরের সালথায় লাভলু ফকির (৪০) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের ডাঙ্গী জয়কাইল ও মীরকান্দী এলাকায় একটি খেলার মাঠ থেকে গলায় রশি পেচানো অবস্থায় ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে সালথা থানা  পুলিশ। লাভলু মীরকান্দী গ্রামের হোসেন ফকিরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার লাভলু ফকির বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে বের হয়। এরপর আর রাতে বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরদিন এলাকাবাসী মীরকান্দী গ্রামের একটি মাঠ থেকে গলায় রশি পেচানো অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সালথা থানার উপ-পরিদর্শক মোঃ জাফর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাত হাল রিপোর্ট করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com