শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

ফরিদপুরের বেসরকারী হাসপাতালে আগুন, রুগী ও স্বজনদের মাঝে হুলুস্থুল

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৩ বার
ফরিদপুর শহরের প্রানকেন্দ্রে অবস্থিত বহুতল বেসরকারী হাসপাতাল আরোগ্য সদনের সম্প্রসারিত ভবনের ৮ম তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার বেলা পোনে ৩ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে হাসপাতালে আগুনের খবরে হুলুস্থ’ল পরে যায়। এসময় হাসপাতালে ভর্তি শতাধীক রুগী ও তাদের স্বজন এবং ডাক্তার দেখাতে আসা আরো শতাধীক মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। বিপাকে পরেন বৃদ্ধ ও গুরুতর রুগীর স্বজনেরা। এসময় শহরের প্রধান সড়ক মুজিব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের সম্প্রসারিত ভবনের ৮ তলার ৮০১ নম্বর কেবিনে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ওই কক্ষের সরঞ্জাম পুড়ে গেলেও ছড়ানোর আগেই তা নিভিয়ে ফেলানো হয়। কিন্তু ধোয়ার কারনে আতঙ্ক ছড়িয়ে পরে।
ফায়ার সার্ভিসের উপ পরিচালক শিপলু আহমেদ জানান, বেলা ৩টায় আমরা ম্যাসেজ রিসিভ করি, ঘটনাস্থল ফায়ার সার্ভিসের পাশে হওয়ায় সাথে সাথে পুরো টিম নিয়ে উপস্থিত হয়ে আগুন নিভানোর কাজ শুরু করি। বেলা ৩ টা ১৫ মিনিটে আগুন নিভাতে সক্ষম হই আমার। আমার একই সাথে আগুন নিভানো ও হাসপাতালের বিভিন্ন ফ্লোরে থাকা রুগীদের সরিয়ে নিতেও কাজ করি।
এসময় ধোয়ায় আছন্ন হয়ে আমাদের দুই কর্মী আহত হয়ে পরে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com