শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

প্রাইমারী স্কুলের সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৭৯ বার

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে ৫৪ বছরের পুরনো হাজরাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রেকর্ডিয় সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদ এবং দখলকারীদের উচ্ছেদের দাবীতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ।

রোববার বেলা ১১টায় বিদ্যালয়ের সম্মুখের মাঠে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ হোসেন শরীফ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাতাব হোসেন, সহকারী শিক্ষক রুনু আক্তার ও স্থানীয় সমাজসেবক ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তইয়ুবুর রহমান।

বক্তারা বলেন, ১৯৬৪সাল থেকে পরিচালিত হাজরাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় সম্পত্তির বৈধ সকল কাগজপত্র রয়েছে। শিক্ষা বিভাগ থেকে ১ কোটি ৫৭লাখ টাকা ভবন বরাদ্ধ হলে পুরাতন ঘরটি ভেঙ্গে ভবন নির্মানের প্রস্তুতী নেয়া হয়।

গত ৭মার্চ স্থানীয় নজরুল, সালাম, কালাম নামে ৩ ভাই ও তাদের সহযোগীরা উক্ত জমি দখলের চেষ্টা চালালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানার ওসিকে লিখিত ভাবে জানায়।

পরবর্তীতে গত ১৭মার্চ উক্ত চক্রটি স্কুলের সম্পত্ত্বিতে রাতের আধারে একটি ঘর নির্মান করলে পরের দিন বিদ্যালয়ে শিক্ষক, কমিটির সদস্য ও গন্যমান্যরা একটা জরুরী সভা করেছেন। ১৮মার্চ শুক্রবার বিকালে ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ে সভাকক্ষে আলোচনা চলাকালে ঝালকাঠি থানা পুলিশের এসআই নুরুল ইসলামের উপস্থিতিতে ঐ তিন ভাই হামলা চালায়।

এ অবস্থায় বিদ্যালয়ের জমি দখল মুক্ত করে অবিলম্বে নতুন ভবন নির্মান ও স্কুলে জমি দখলকারী চক্রকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমু, জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ প্রশাসনের হস্থক্ষেপ দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com