শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর বরখাস্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (সিএ) এসএম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

“জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম” এই শিরোনামে একটি জাতীয় দৈনিকে দেয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্বাক্ষাতকারের অনলাইন ভার্সনে ফেসবুকে বিরূপ মন্তব্য করেন (সিএ) এসএম মনিরুজ্জামান।

মন্তব্যেত মনির উল্লেখ করেন, ” আগে জেলে যাবার সম্ভাবনা ছিলো এখন ফাসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবীত থাকেন)”।

বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি সিএ মনিরুজামানকে সাময়িক দরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

এর পর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারী করা হয়।
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গোপনীয় সহকারী (সিএ) পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, মনিরুজ্জামান প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করে আসছিলেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন তদন্ত করে বিষয়টি সত্যতা পাওয়ায় বিধি মোতাবেক মনিরুজ্জামানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com