মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৮৮১ বার
বিস্ফোরণে ক্ষয়ক্ষতি

মগবাজারে শর্মা হাউজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় আাজ সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগন এসেছেন। এসেছেন পুলিশ প্রধান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন এখানে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখানে অনেক গ্যাসের গন্ধ আছে। মিথেন গ্যাস জমাট বেঁধে আছে।

পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার (২৭জুন) রাতে ফায়ার সার্ভিস এর পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আসলে এই তদন্ত কমিটির প্রতিবেদনের পরেই জানা যাবে বিস্ফোরণের মূল কারণ। বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরাও এখানে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

শর্মা হাউজের পাশে বেঙ্গল মিটের শো-রুম পুরোপুরি তছনছ হয়ে গেছে। ছেলে মায়ের কাছে ফাস্টফুড খেতে নিয়ে যাওয়ার জন্য আবদার করে। মা ছেলেকে নিয়ে সন্ধ্যায় শর্মা হাউজে যায়। এক সেকেন্ডের মধ্যে দুজনেই লাশ হয়ে যায়। প্রায় ২০০ গজ দুরে রাস্তার অপজিটের বিল্ডিংয়ে আড়ং এর শো-রুমের সবগুলো গ্লাস ভেঙে পড়ে। আহত হয় শো-রুমের ক্রেতা ও কর্মচারীরা। সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুটি যাত্রীবাহী বাস সম্পুর্ন ধ্বংস হয়ে যায়। আহত হয় বাসের প্রায় সব যাত্রী। ভবনের ছাদ ভেঙে পড়েছে।

দোতলার বেশিরভাগ অংশ ভেঙে গেছে। সম্পুর্ন ঝুঁকিপুর্ন ভবনটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। আশেপাশের প্রত্যেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্লাস ভেঙে পড়েছে, ফাটল ধরেছে। আসেপাশের অনেক বাসিন্দা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়েছে। কেউ শব্দের কারনে, কেউ ভেঙ্গে পড়া গ্লাসের আঘাতে। সামনের ফ্লাইওভার দিয়ে স্বল্প পরিমানে গাড়ি চলাচল করছে।

ফ্লাইওভারের কোনো ক্ষতি হয়েছে কিনা ইন্জিনিয়াররা সেটা পরীক্ষা করে দেখছেন। আহত মানুষদের অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার কারনে ঠিক কতজন আহত হয়েছে তার সঠিক সংখ্যা পাওয়া মুশকিল। একটি ফাস্ট ফুডের দোকানের সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার কারনে এত বড় ক্ষতি হতে পারে এটা নিয়ে জনমনে ব্যপক প্রশ্নের জন্ম নিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com