মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

পুনর্বাসনের দাবিতে চার শতাধিক পরিবারের বিক্ষোভ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৯৭ বার

উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় বসববসকারী চার শতাধিক পরিবারকে উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০ টায় বসবাসকারী পরিবারের শত শত নারী-পুরুষ ও শিশুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে।

‘আগে পুনর্বাসন, পরে উচ্ছেদ’ এমন দাবিতে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

তারা বলেন, ৫০-৬০ বছর ধরে বেড়িবাধেঁর বাইরে বসবাস করে আসছে তারা। হঠাৎ করে পটুয়াখালী জেলা প্রশাসন শনিবার সকালে তাদের বাড়িঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

কোন প্রকার আগাম নোটিশ না দিয়ে উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

জানা গেছে, কুয়াকাটা সমুদ্র সৈকতের পুর্বপাশে দুই কিলোমিটার এলাকার ৭৩ একর ভূমির মালিকানা নিয়ে সরকারের সঙ্গে মনির আহম্মেদ ভূইয়া গংদের ১৯৭২ সাল থেকে মামলা চলে আসছে।

এ মামলায় কখনও সরকার পক্ষ আবার কখনও পাবলিকের পক্ষে রায় দেয় আদালত। ৫০ বছর ধরে এ মামলা চলে আসছিল। গত ১০ নভেম্বর ২০২২ ইং পটুয়াখালী জেলা জজ আদালত নিষেধাজ্ঞা স্থগিত করলে জেলা প্রশাসক সরকারী জমিতে থাকা বাড়িঘর, বিভিন্ন প্রতিষ্ঠান উচ্ছেদের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

একলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, কুয়াকাটায় বেড়িবাধেঁর বাইরে সৈকত লাগোয়া দুই কিলোমিটার এলাকা জুড়ে সরকারী জমি। দীর্ঘ বছর ধরে ভুয়া মালিকানায় ভোগদখল করে আসছিল কতিপয় অবৈধ বসবাসকারী।

আদালত কর্তৃক মালিকানা নিষ্পত্তি হয়েছে। এই জমি এখন সরকারের। তাই সরকারী জমি উদ্ধারে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com